![]() |
| ভৌত বিজ্ঞান M.C.Q |
পড়াশুনা 👨🏻🏫
আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভৌত বিজ্ঞান M.C.Q প্রশ্নোত্তর পর্ব - ০৭। যেটিতে গুরুত্বপূর্ণ ২৫টি ভৌত বিজ্ঞান M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।
ভৌত বিজ্ঞান M.C.Q
1. সায়ানাইড বিষের রাসায়নিক নাম কি ?
A. প্রুসিক এসিড
B. নাইট্রিক এসিড
C. হাইড্রোক্লোরিক এসিড
D. সালফিউরিক এসিড
উত্তর :- (A)
2. নাইট্রাস অক্সাইড হলো __ এর রাসায়নিক নাম ?
A. ফায়ার এক্সটিংগুইশার
B. মশা মারার ওষুধ
C. টিয়ার গ্যাস
D. লাফিং গ্যাস
উত্তর :- (D)
3. ভুত্বকে সর্বাধিক প্রাপ্ত মৌলটি হলো ?
A. সিলিকন
B. অক্সিজেন
C. হাইড্রোজেন
D. লোহা
উত্তর :- (B)
4. নিম্নের কোনটি ইন্টারনেটের প্রথম ওয়ার্কিং প্রোটোটাইপ ?
A. APNET
B. ARPANET
C. ANET
D. PANET
উত্তর :- (B)
5. রাতকানা রোগ টি ঘটে শরীরে কোন ভিটামিনের অভাবে -
A. ভিটামিন B
B. ভিটামিন C
C. ভিটামিন E
D. ভিটামিন A
উত্তর :- (D)
6. রান্নার পাত্রে যে গুন থাকা প্রয়োজন তা হল -
A. উচ্চ তাপশোষণ ক্ষমতা
B. উচ্চ তাপ পরিবাহিতা
C. নিম্ন আপেক্ষিক তাপ
D. উক্ত সবগুলিই
উত্তর :- (D)
7. 2000℃ অপেক্ষা বেশি তাপমাত্রা মাপার যন্ত্র হল -
A. গ্যাস থার্মোমিটার
B. পাইরোমিটার
C. বোলোমিটার
D. থার্মোপাইল
উত্তর :- (B)
8. তাপ সঞ্চালনের কোন পদ্ধতিটি অভিকর্ষ বলের ওপর নির্ভরশীল ?
A. পরিবহন
B. পরিচলন
C. বিকিরণ
D. কোনটিই নয়
উত্তর :- (B)
9. কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের -
A. পরিবহন হয় না কিন্তু পরিচলন হয়
B. পরিচলন হয় না
C. পরিবহন হয় না
D. পরিবহন ও পরিচলন দুই-ই হয়
উত্তর :- (B)
10. চাপ স্থির রেখে তাপমাত্রা বাড়ালে কোনো গ্যাসের ঘনত্ব -
A. একই থাকে
B. হ্রাস পায়
C. বৃদ্ধি পায়
D. গ্যাস ভেদে বৃদ্ধি বা হ্রাস পায়
উত্তর :- (B)
11. হ্রদের জলের উপরিতলের উষ্ণতা 2℃ হলে হ্রদের তলদেশে জলের উষ্ণতা হবে - ?
A. 2℃
B. 3℃
C. 4℃
D. 1℃
উত্তর :- (C)
12. আলোক রশ্মির প্রাথমিক রং গুলি -
A. লাল নীল সবুজ
B. লাল সবুজ নীল হলুদ
C. হলুদ নীল লাল ছাই রং
D. ওপরের কোনটিই নয়
উত্তর :- (A)
13. একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হলো -
A. 4f থেকে বেশি
B. 4f থেকে কম
C. 2f এর সমান
D. 4f এর সমান
উত্তর :- (D)
14. তেলে ভেজা কাগজ সামান্য স্বচ্ছ দেখায় কারণ-
A. নিয়মিত প্রতিফলন
B. বিক্ষিপ্ত প্রতিফলন
C. প্রতিসরণ
D. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
উত্তর :- (C)
15. প্রতিসরাঙ্ক বেশি হয় -
A. বড়ো তরঙ্গদৈর্ঘ্যের আলোর ক্ষেত্রে
B. ছোটো তরঙ্গদৈর্ঘ্যের আলোর ক্ষেত্রে
C. কম কম্পাঙ্কের আলোর ক্ষেত্রে
D. ওপরের সবক্ষেত্রেই
উত্তর :- (B)
16. জলে বায়ুর বুদবুদ চকচকে দেখায় কেন ?
A. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য
B. প্রতিসরণের জন্য
C. বিচ্ছুরনের জন্য
D. আলোর বর্ণের জন্য
উত্তর :- (A)
17. ট্রাফিক সিগনালে লাল আলো ব্যবহার করার কারণ ?
A. বহু দূর থেকে দৃশ্যমান হয়
B. খুবই ক্ষীণ দৃষ্টির ব্যক্তিও সহজে দেখতে পায়
C. দেখতে সুন্দর
D. কোনটিই নয়
উত্তর :- (A)
18. কোন বর্ণের আলোর ক্ষেত্রে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক -
A. লাল
B. হলুদ
C. নীল
D. বেগুনি
উত্তর :- (A)
19. কোন দুটি বর্ণ পরস্পরের পরিপূরক বর্ণ -
A. নীল ও লাল
B. লাল ও হলুদ
C. নীল ও হলুদ
D. সবুজ ও হলুদ
উত্তর :- (C)
20. বার্নিং গ্লাস রূপে ব্যবহৃত হয় -
A. উত্তল লেন্স
B. অবতল লেন্স
C. সমতল দর্পন
D. উত্তল দর্পন
উত্তর :- (A)
21. আলোকরশ্মি কোনো একটি তলে প্রতিসৃত হলে নিম্নলিখিত কোন রাশিটি অপরিবর্তিত থাকবে ?
A. বেগ
B. তরঙ্গদৈর্ঘ্য
C. বিস্তার
D. কম্পাঙ্ক
উত্তর :- (D)
22. আল্ট্রাসনোগ্রাফি বিষয়টি কোন ধরণের তরঙ্গের সঙ্গে সম্পর্কিত ?
A. শ্রুতিগোচর শব্দতরঙ্গ
B. শব্দত্তর তরঙ্গ
C. আলোকতরঙ্গ
D. তড়িৎচুম্বকীয় তরঙ্গ
উত্তর :- (B)
23. ল্যাপলাসের মতানুসারে গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে শব্দের বিস্তার হয়-
A. স্থির আয়তন পদ্ধতিতে
B. স্থির চাপ পদ্ধতিতে
C. সমউষ্ণ পদ্ধতিতে
D. রুদ্ধতাপ পদ্ধতিতে
উত্তর :- (D)
24. গ্যাসের পরম তাপমাত্রা T হলে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ-
A. T এর সমানুপাতিক
B. √T এর সমানুপাতিক
C. 1/T এর সমানুপাতিক
D. 1/√T এর সমানুপাতিক
উত্তর :- (B)
25. শব্দের প্রতিফলনের জন্য প্রতিফলককে হতে হবে-
A. বড়ো ও অমসৃণ
B. শুধু মসৃন
C. ছোট ও মসৃণ
D. ছোটো ও অমসৃণ
উত্তর :- (A)

No comments:
Post a Comment