![]() |
| ভৌত বিজ্ঞান M.C.Q |
পড়াশুনা 👨🏻🏫
আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভৌত বিজ্ঞান M.C.Q প্রশ্নোত্তর পর্ব - ০৪। যেটিতে গুরুত্বপূর্ণ ২৫টি ভৌত বিজ্ঞান M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।
ভৌত বিজ্ঞান M.C.Q
1. ফটোগ্রাফিক কাগজের উপর আলোর ক্রিয়ার ফলে আলোকশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
A. তড়িৎ শক্তি
B. রাসায়নিক শক্তি
C. শব্দ শক্তি
D. যান্ত্রিক শক্তি
উত্তর :- (B)
2. কোনো যন্ত্রের কর্মদক্ষতা 90% বলতে বোঝায় - ?
A. যন্ত্রে 90 J শক্তি দিলে লভ্য কার্যকর শক্তি 100 J
B. যন্ত্রে 100 J শক্তি দিলে লভ্য কার্যকর শক্তি 90 J
C. যন্ত্রে সর্বদা 90 J শক্তি দিতে হবে
D. যন্ত্রে সর্বদা 100 J শক্তি দিতে হবে
উত্তর :- (B)
3. সংরক্ষণশীল বলের উদাহরণ হলো - ?
A. মহাকর্ষ বল
B. স্প্রিং বল
C. ঘর্ষন বল
D. (A) ও (B) উভয়ই
উত্তর :- (D)
4. তরলের চাপের পরিমান কি হবে - ?
A. গভীরতার সমানুপাতিক
B. ক্ষেত্রফলের সমানুপাতিক
C. ঘনত্বের সমানুপাতিক
D. অভিকর্ষীয় ত্বরণের সমান
উত্তর :- (A)
5. কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের কি বলা হয় - ?
A. চাপ
B. পীড়ন
C. ঘনত্ব
D. কাঠিন্য
উত্তর :- (C)
6. দুটি পাত্রের একটিতে জল এবং অপরটিতে গ্লিসারিন দেওয়া হলো, কোনটি ভারী মনে হবে - ?
A. জল পূর্ণ পাত্র
B. গ্লিসারিন পূর্ণ পাত্র
C. উভয়ই একইরকম ভারী মনে হবে
D. নির্নয় করা সম্ভব নয়
উত্তর :- (B)
7. হাইড্রোজেন গ্যাস ভর্তি হালকা বেলুন বায়ুতে সহজে উপরের দিকে উঠে যায় কোন কারণে - ?
A. ঘনত্বের পার্থক্যের কারণে
B. তাপের পার্থক্যের কারণে
C. আয়তনের পার্থক্যের কারণে
D. ভিড়ের পার্থক্যের কারণে
উত্তর :- (A)
8. গাড়িতে বা মাইকে যে ব্যাটারি ব্যবহৃত হয় সেটি কোন কোষ নামে পরিচিত - ?
A. শুস্ক কোষ
B. লেকল্যান্স কোষ
C. ডেনিয়েল কোষ
D. সঞ্চয়ী কোষ
উত্তর :- (D)
9. সঞ্চয়ী কোষে কোন এসিড ব্যবহার করা হয় ?
A. H2SO4
B. HCl
C. HNO3
D. যেকোন এসিড ব্যবহার করা হয়
উত্তর :- (A)
10. শরীরের ভেতরের রক্তের চাপ বায়ুমন্ডলের চাপের থেকে সামান্য - ?
A. কম
B. বেশি
C. কম বা বেশি দুটোই হতে পারে
D. অপরিবর্তনীয়
উত্তর :- (B)
11. টরিসেলির পরীক্ষায় বায়ুমন্ডলীয় চাপ পারদের মধ্যে দিয়ে সঞ্চালিত হয়ে নলের ভেতরে কিরূপ ক্রিয়া করে ?
A. ঊর্ধমুখে
B. নিম্নমুখে
C. পার্শ্বমুখে
D. সবদিকে
উত্তর :- (A)
12. তরল পর্দাথের ভিতরে কোনো বিন্দুতে চাপের মান কোনটির উপর নির্ভর করে না ?
A. ভূমির ক্ষেত্রফল
B. বিন্দুর গভীরতা
C. তরলের ঘনত্ব
D. অভিকর্ষজ ত্বরণ
উত্তর :- (A)
13. কোনো বস্তুকে স্থির তরলে নিমজ্জিত করলে বস্তু উপরের দিকে লদ্ধি বল অনুভব করে, তাকে কি বলে ?
A. তাপ
B. ঘনত্ব
C. প্লবতা
D. আপেক্ষিক ঘনত্ব
উত্তর :- (C)
14. বায়ুমন্ডলীয় চাপ নির্ভর করে - ?
A. বায়ুমন্ডলের বায়ুর বেগের উপর
B. বায়ুমন্ডলের উচ্চতার উপর
C. বায়ুমন্ডলের ঘনত্বের উপর
D. (A) এবং (C) উভয়ই
উত্তর :- (D)
15. ফারেনহাইট এর ঊর্ধ্বস্থিরাঙ্কের মান কত?
A. 100℃
B. 212°F
C. 373 K
D. 273 K
উত্তর :- (B)
16. 25℃ এবং 35℃ দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনা হলে এদের মধ্যে তাপের আদান-প্রদান ঘটে নিম্নের কোন কারণটির জন্য?
A. বস্তুদ্বয়ের ভিন্ন তাপমাত্রা
B. তাপের আদান প্রদান ঘটবে না
C. বস্তুদ্বয়ের তাপের পরিমান
D. বস্তুদ্বয়ের ভিন্ন প্রকৃতি
উত্তর :- (A)
17. পাসকালের সূত্রটি নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়?
A. তরল পদার্থ
B. বায়বীয় পদার্থ
C. প্রবাহী
D. কঠিন পদার্থ
উত্তর :- (D)
18. জলের মধ্যে ডুবন্ত অবস্থায় কলসি কে বেশ হালকা মনে হয় এর কারণ কি?
A. কলসির উপর ঊর্ধমুখী বল কাজ করে
B. কলসির উপর পার্শ্বমুখী বল কাজ করে
C. কলসির উপর সর্বমুখী বল কাজ করে
D. কলসির উপর নিম্নমুখী বল কাজ করে
উত্তর :- (A)
19. বস্তুর ভিতর একক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভুত প্রতিরোধকারী বলকে কি বলে?
A. চাপ
B. বিকৃতি
C. পীড়ন
D. বাঁধাদানকারী বল
উত্তর :- (C)
20. এভারেস্ট পর্বতশৃঙ্গের উপর বায়ুমন্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের কত কম হয়?
A. প্রায় 30%
B. প্রায় 50%
C. প্রায় 70%
D. প্রায় 40%
উত্তর :- (C)
21. প্রতিসরণ কোণের মান কত হলে সেই আপাতন কোণ কে সংকট কোণ বলে ?
A. 60°
B. 30°
C. 90°
D. 45°
উত্তর :- (C)
22. নিম্নের কোনটি আলোর প্রতিসরণ এর ঘটনা ?
A. তারার ঝিকমিক করা
B. এক গ্লাস জলে কাঠি ডোবালে সেটির বেঁকে যাওয়া মনে হওয়া
C. সূর্য দিগন্তরেখার উপরে উঠছে বলে মনে হওয়া
D. উপরের সবগুলি
উত্তর :- (D)
23. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ধর্ম কে কাজে লাগানো হয় ?
A. প্রতিফলন
B. প্রতিসরণ
C. রামন এফেক্ট
D. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
উত্তর :- (D)
24. উত্তল লেন্সে বস্তুর অবস্থান কোথায় হলে প্রতিবিম্বের অবস্থান ফোকাসে হবে ?
A. C বিন্দুর পিছনে
B. F1 বিন্দুতে
C. অসীমে
D. C এবং F এর মধ্যে
উত্তর :- (C)
25. আজুর যৌগিক রং প্রস্তুতিতে কোন কোন রঙের মিশ্রণ প্রয়োজন হয় ?
A. লাল+হলুদ
B. লাল+নীল
C. নীল+সায়ান
D. লাল+সবুজ+নীল
উত্তর :- (C)

No comments:
Post a Comment