![]() |
| ভৌত বিজ্ঞান M.C.Q |
পড়াশুনা 👨🏻🏫
আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভৌত বিজ্ঞান M.C.Q প্রশ্নোত্তর পর্ব - ০৬। যেটিতে গুরুত্বপূর্ণ ২৫টি ভৌত বিজ্ঞান M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।
ভৌত বিজ্ঞান M.C.Q
1. যে ধর্মের জন্য তরল তার সন্নিহিত দুটি স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে তরলের কি বলা হয় - ?
A. প্লবতা
B. পৃষ্ঠটান
C. ধারারেখ প্রবাহ
D. সান্দ্রতা
উত্তর :- (D)
2. সোলার রুফ পাম্পের ক্ষেত্রে নিম্নের কোন ক্রিয়া দেখা যায় ?
A. সংসক্তি টান
B. মধ্যাকর্ষণ টান
C. সাইফন ক্রিয়া
D. প্লবতা
উত্তর :- (C)
3. নিম্নের কোনটি বিকৃতির একক ?
A. পাসকাল
B. নিউটন
C. ডাইন/সেকেন্ড
D. এটির কোনো একক নেই
উত্তর :- (D)
4. শব্দের গতিবেগ জলে বাতাসের তুলনায় কত গুন বেশি হয় ?
A. 6
B. 7
C. 10
D. 5
উত্তর :- (D)
5. তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের গুনফল নিম্নের কোন রাশির সাথে সমান ?
A. তরঙ্গের বিস্তার
B. তরঙ্গের দোলন
C. তরঙ্গের সময়কাল
D. তরঙ্গের বেগ
উত্তর :- (D)
6. নিম্নের কোনটি আল্ট্রাসোনিক তরঙ্গ কে সনাক্ত করতে পারে না ?
A. মানুষ
B. কুকুর
C. বাদুড়
D. বিড়াল
উত্তর :- (A)
7. শব্দের মাত্রা নির্ভর করে নিম্নের কোন রাশিটির উপর ?
A. তরঙ্গের তীব্রতা
B. তরঙ্গের দৈর্ঘ্য
C. তরঙ্গের তীক্ষ্ণতা
D. তরঙ্গের গুন
উত্তর :- (A)
8. ম্যাক সংখ্যা কোন সংখ্যার কম হলে তাকে সাবসোনিক বলা হয় ?
A. 1 এর
B. 5 এর
C. 10 এর
D. 0 এর
উত্তর :- (A)
9. মানুষের কানে শব্দ ও তার প্রতিফলনের মধ্যে সময়ের ব্যবধান হল ?
A. 0.001 সেকেন্ড
B. 1 সেকেন্ড
C. 0.1 সেকেন্ড
D. 0.05 সেকেন্ড
উত্তর :- (C)
10. অবতল দর্পণে বস্তুর অবস্থান ফোকাসে হলে, বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের প্রকৃতি হয় - ?
A. সমান
B. ক্ষুদ্রতর
C. বিবর্ধিত
D. অসীমভাবে বিবর্ধিত
উত্তর :- (D)
11. মরিচা গঠন হতে গেলে নিম্নের কোনটি কোনটি প্রয়োজন - ?
A. লোহা, নাইট্রোজেন ও জলীয় বাষ্প
B. স্টিল, লোহা ও অক্সিজেন
C. লোহা, অক্সিজেন ও জলীয়বাষ্প
D. হিলিয়াম, হাইড্রোজেন ও নাইট্রোজেন
উত্তর :- (C)
12. মার্বেল ক্যানসার বলতে কি বোঝায় - ?
A. এক ধরনের বিশেষ রোগ যেটি খনিতে দেখা যায়
B. এসিড বৃষ্টির ফলে গঠিত পাথুরে ক্ষয়
C. মানুষের শরীরের এক প্রকার রোগ
D. মার্বেল খনিতে ভূমিক্ষয়
উত্তর :- (B)
13. ধাতব অক্সাইড গুলি ___ প্রকৃতির ?
A. আম্লিক
B. প্রশম
C. ক্ষারীয়
D. জৈব প্রকৃতির
উত্তর :- (C)
14. নিম্নের কোন কার্বন-যুক্ত যৌগ জৈব যৌগের অন্তর্ভুক্ত নয় ?
A. সায়ানাইড
B. মিথেন
C. নিউক্লিক এসিড
D. প্রোপেন
উত্তর :- (A)
15. 1912 সালে এটমিক ব্যাটারি কে আবিষ্কার করেন - ?
A. Henry Moseley
B. Alessandro Volta
C. Benjamin Franklin
D. Louis Pasteur
উত্তর :- (A)
16. নিম্নের কোনটি একটি অ্যাক্টিনাইড মৌল ?
A. Ytterbium
B. Lutetium
C. Curium
D. Erbium
উত্তর :- (C)
17. নিম্নের কোনটি একটি ল্যান্থানাইড মৌল - ?
A. এক্টিনিয়াম
B. ফ্রান্সিয়াম
C. সেরিয়াম
D. পোলোনিয়াম
উত্তর :- (C)
18. মেন্ডেলিভের পর্যায়সারণীতে নিম্নের কোনটির সঠিক অবস্থান নির্ধারণ করেননি মেন্ডেলিভ - ?
A. অক্সিজেন
B. কার্বন
C. নাইট্রোজেন
D. হাইড্রোজেন
উত্তর :- (D)
19. নিম্নের কোন বিজ্ঞানী অষ্টকের সূত্র প্রদান করেন - ?
A. ল্যাভয়সিয়ার
B. মেন্ডেলিভ
C. নিউল্যান্ডস
D. ডোবেনিয়ার
উত্তর :- (C)
20. নিম্নের কোনটি ভিনিগারে উপস্থিত রয়েছে - ?
A. ম্যালিক এসিড
B. ইথানোয়িক এসিড
C. সালফিউরিক এসিড
D. ফরমিক এসিড
উত্তর :- (B)
21. এস্কর্বিক এসিডকে আমরা কি নামে চিনি ?
A. ভিটামিন A
B. ভিটামিন B12
C. ভিটামিন K
D. ভিটামিন C
উত্তর :- (D)
22. সাধারণ ব্যাটারিতে নিম্নের কোনটি বর্তমান ?
A. সোডিয়াম বাইকার্বনেট
B. সালফিউরিক এসিড
C. ইথানল
D. ইথিলিন গ্লাইকল
উত্তর :- (B)
23. বেকিং সোডার রাসায়নিক নাম কি - ?
A. সালফেট
B. ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
C. সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট
D. সোডিয়াম কার্বনেট
উত্তর :- (C)
24. ডিটারজেন্ট পাওডারে নিম্নের কোনটি উপস্থিত ?
A. সোডিয়াম অ্যালকাইল সালফেট
B. হাইড্রোক্লোরিক এসিড
C. সোডিয়াম কার্বনেট
D. ক্যালসিয়াম কার্বনেট
উত্তর :- (C)
25. এসিড দ্রবনের সংস্পর্শে নীল লিটমাস কাগজ আনলে কোন বর্ণে পরিণত হয় ?
A. বাদামী
B. লাল
C. সবুজ
D. হলুদ
উত্তর :- (B)

No comments:
Post a Comment