![]() |
| ভৌত বিজ্ঞান M.C.Q |
পড়াশুনা 👨🏻🏫
আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভৌত বিজ্ঞান M.C.Q প্রশ্নোত্তর পর্ব - ০১। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি ভৌত বিজ্ঞান M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।
ভৌত বিজ্ঞান M.C.Q
1. তড়িৎ প্রবাহমাত্রা যে যন্ত্রের মাধ্যমে মাপা হয় তা হল—
A. ভোল্টমিটার
B. অ্যানিমোমিটার
C. কমিউটেটর
D. অ্যামিটার
উত্তর :- (D)
2. কোশের তড়িচ্চালক বল মাপা হয় যে যন্ত্রের সাহায্যে—
A. হাইড্রোমিটার
B. পাইরোমিটার
C. ল্যাক্টোমিটার
D. পোটেনশিওমিটার
উত্তর :- (D)
3. ভরসংখ্যার অপর নাম কী ?
A. নিউক্লিয়া সংখ্যা
B. যৌগিক সংখ্যা
C. মৌলিক সংখ্যা
D. পারমাণবিক সংখ্যা
উত্তর :- (A)
4. লেন্সের প্রতিসরণের বিভিন্ন ধর্মাবলি পরিমাপের যন্ত্রের নাম কী ?
A. টেসিমিটার
B. হাইগ্রোস্কোপ
C. ফ্যাকোমিটার
D. ল্যাক্টোমিটার
উত্তর :- (C)
5. ভারী পাথরকে জলের ভিতর সহজেই ওপরে তোলা যায়—কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় ?
A. ভাসনের সূত্র
B. পাস্কালের সূত্র
C. হেয়ারের সূত্র
D. আর্কিমিডিসের সূত্র
উত্তর :- (D)
6. পৃথিবীর কেন্দ্রে g-এর মান হল—
A. সর্বাধিক
B. শুন্য
C. ভূপৃষ্ঠের সমান
D. ভূপৃষ্ঠের অর্ধেক
উত্তর :- (B)
7. স্কেলার রাশির আবশ্যিক বৈশিষ্ট্য হল—
A. মান
B. দিক
C. মান ও দিক
D. কোনোটিই নয়
উত্তর :- (A)
8. কোয়ান্টাম তত্ত্ব-এর প্রবক্তা হলেন—
A. ওহম
B. চ্যাডউইক
C. রাদারফোর্ড
D. ম্যাক্স প্ল্যাঙ্ক
উত্তর :- (D)
9. একটি N-P-N ট্রানজিস্টারে তড়িৎ প্রবাহিত হয়—
A. এমিটার থেকে
B. বেস থেকে
C. কালেক্টর থেকে
D. কোনোটিই নয়
উত্তর :- (A)
10. Electric Field Intensity হল কী রাশি—
A. স্কেলার রাশি
B. ভেক্টর রাশি
C. স্কেলার ও ভেক্টর রাশি উভয়ই
D. কোনোটিই সঠিক নয়
উত্তর :- (B)
11. তরল অবস্থা থেকে একটি বস্তুর গ্যাসীয় অবস্থায় পরিবর্তন কে কি বলা হয় ?
A. বাস্পীভবন
B. তরলীকরণ
C. অম্লীকরণ
D. ঘনীভবন
উত্তর :- (A)
12. আলোকবর্ষ কিসের একক ?
A. গতিবেগ
B. আলোর পরিমান
C. দূরত্ব
D. আলোর তীব্রতা
উত্তর :- (C)
13. নিম্নের কোনটি আধুনিক পর্যায় সারনীর প্রথম ধাতুকল্প ?
A. Ge
B. Si
C. B
D. As
উত্তর :- (C)
14. CFC গ্যাসের বাণিজ্যিক নাম কি ?
A. ফ্রেয়ন
B. ক্যালসাইট
C. রেয়ন
D. কোনটিই নয়
উত্তর :- (A)
15. একটি অন গঠনে ব্যবহৃত পরমাণুর সংখ্যাকে বলা হয় ?
A. পারমানবিকতা
B. যোজ্যতা
C. মোলারিটি
D. নর্মালিটি
উত্তর :- (A)
16. অ্যালকোলি ধাতু গুলি কোন ব্লকে রয়েছে ?
A. d
B. s
C. p
D. f
উত্তর :- (B)
17. কোন ধাতুতে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় ?
A. কাঁচা লোহা
B. ক্রোমিয়াম
C. নিকেল
D. তামা
উত্তর :- (A)
18. জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ-
A. কম
B. বেশি
C. সমান
D. আজহারী
উত্তর :- (B)
19. দন্ত পরীক্ষা করতে কোন ধরণের দর্পন ব্যবহার করা হয় ?
A. সমতল দর্পন
B. উত্তল দর্পন
C. অবতল দর্পন
D. কোনটিই নয়
উত্তর :- (C)
20. ব্যারোমিটার কে আবিষ্কার করেন ?
A. ক্লাউডি মিনি
B. গ্রেগরি পিঙ্কাস
C. হিরসি আমানো
D. টরিসেলি
উত্তর :- (D)
21. সিজিএস পদ্ধতিতে জলসমের একক কি ?
A. ওয়াট
B. কিলোগ্রাম
C. গ্রাম
D. পাউন্ড
উত্তর :- (C)
22. গাড়ির পিছনের দিকের দৃশ্য দেখার জন্য কিরকম দর্পণ ব্যবহার করা হয় ?
A. উত্তল
B. অবতল
C. সমতল
D. অসমতল
উত্তর :- (A)
23. SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি ?
A. অ্যাম্পিয়ার
B. ভোল্ট
C. কুলম্ব
D. জুল
উত্তর :- (C)
24. বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে কি বলে ?
A. পারমাণবিক তাপ
B. তাপগ্রাহিতা
C. আপেক্ষিক তাপ
D. লীন তাপ
উত্তর :- (B)
25. চাপ সঞ্চালনের নীতি কি নামে পরিচিত ?
A. হেনরির সূত্র
B. নিউটনের সূত্র
C. পাস্কালের সূত্র
D. চার্লসের সূত্র
উত্তর :- (C)
26. শ্রেণী সমবায় রোধ সমন্বয় এর মান-
A. বৃহত্তর
B. ক্ষুদ্রতর
C. সবচেয়ে বড় রোধটির সমান হয়
D. কোনোটিই নয়
উত্তর :- (A)
27. অভ্যন্তরীণ নির্ভর করে বস্তুর কিসের উপর ?
A. স্থিতিশক্তি
B. গতিশক্তি
C. স্থিতি ও গতি শক্তি
D. কোনোটিই নয়
উত্তর :- (C)
28. 4° উষ্ণতায় জলের আয়তন -
A. সর্বোচ্চ
B. সর্বনিম্ন
C. মধ্যমান এর
D. কোনোটিই নয়
উত্তর :- (B)
29. নিউক্লিয়ার রিয়াক্টরে ব্যবহৃত জ্বালানিটি হলো ?
A. পটাশিয়াম
B. ইউরেনিয়াম
C. গ্যালিয়াম
D. গারমিনিয়াম
উত্তর :- (B)
30. বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি যার দ্বারা পরিচিত হয় তিনি হলেন ?
A. ডোবেনিয়ার
B. হ্যাকেন্স
C. ডারউইন
D. লিনিয়াস
উত্তর :- (D)

No comments:
Post a Comment