Students
স্মার্ট নোটস, সাজেশন ও মক টেস্টের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে সফল করা।
সরকারি ও প্রাইভেট স্কলারশিপ তথ্য আবেদন পড়াশোনায় আর্থিক সহায়তা।
কোন কোর্সে ভবিষ্যৎ, কি ক্যারিয়ার অপশন রয়েছে সম্পূর্ণ তথ্য ও গাইড।
নতুন স্কিল ডেভেলপমেন্ট কোর্স মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সুনিশ্চিত কর্মসংস্থান।

জেনারেল নলেজ MCQ পর্ব - ০১ | General Knowledge MCQ in Bengali Part - 01

0
Dipankar Saha Published on: February 11, 2026

General Knowledge MCQ in Bengali Part - 01

জেনারেল নলেজ MCQ পর্ব - ০১ | General Knowledge MCQ in Bengali Part - 01
General Knowledge MCQ in Bengali

পড়াশুনা 👨🏻‍🏫
নমস্কার বন্ধুরা,
আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব - ০১। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

এই পর্বে ভূগোল, ইতিহাস ও সাধারণ বিজ্ঞান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের পাশাপাশি 'জেনে রাখুন' অংশে সেই সংক্রান্ত অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে, যা আপনাদের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করবে।

জেনারেল নলেজ M.C.Q

1. ভারতের ও শ্রীলংকার মাঝখানে যে উপসাগর তার নাম কি?
[ক] মান্নার উপসাগর
[খ] ক্যাম্বে উপসাগর
[গ] কলম্বো উপসাগর
[ঘ] বঙ্গোপসাগর
উত্তর:: [ক] মান্নার উপসাগর
💡 জেনে রাখুন:- মান্নার উপসাগর হলো ভারত মহাসাগরের লাক্ষাদ্বীপ সাগরের অংশ। পক প্রণালীও ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে।

2. ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত?
[ক] সিন্ধু গঙ্গেয় সমভূমি
[খ] শিবালিক পর্বত
[গ] আরাবল্লী পর্বত
[ঘ] হিমালয় পর্বত
উত্তর:: [গ] আরাবল্লী পর্বত
💡 জেনে রাখুন:- আরাবল্লী পর্বত ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত এবং এটি বিশ্বের অন্যতম প্রাচীন পর্বতমালা। এর সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরুশিখর।

3. ভারতের একটি আগ্নেয়গিরি হলো-
[ক] বিন্দ্য পর্বত
[খ] নীলগিরি দ্বীপ
[গ] মিনিকয় দ্বীপ
[ঘ] ব্যারেন দ্বীপ
উত্তর:: [ঘ] ব্যারেন দ্বীপ
💡 জেনে রাখুন:- ব্যারেন দ্বীপ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। এটি ভারতের তথা দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি।

4. রাজস্থানে লুনি নদীর অববাহিকার তৃণভূমির নাম কি?
[ক] বাগর
[খ] ধান্দ
[গ] রোহি
[ঘ] ধূয়ান
উত্তর:: [ক] বাগর
💡 জেনে রাখুন:- লুনি নদী অববাহিকার প্লাবনভূমি বা উর্বর পলিযুক্ত অঞ্চলকে 'রোহি' এবং অর্ধশুষ্ক তৃণভূমি অঞ্চলকে 'বাগর' বলা হয়।

5. আরাকু ভ্যালি কোথায় অবস্থিত?
[ক] কেরালা
[খ] সিকিম
[গ] হিমাচলপ্রদেশ
[ঘ] অন্ধ্রপ্রদেশ
উত্তর:: [ঘ] অন্ধ্রপ্রদেশ
💡 জেনে রাখুন:- আরাকু ভ্যালি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলায় অবস্থিত একটি জনপ্রিয় হিল স্টেশন। এটি কফি চাষের জন্য বিখ্যাত।

6. মৈকাল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
[ক] অমরকন্টক
[খ] মানপুর
[গ] পাঁচমারি
[ঘ] ধূপগড়
উত্তর:: [ক] অমরকন্টক
💡 জেনে রাখুন:- মধ্যপ্রদেশে অবস্থিত অমরকন্টক শৃঙ্গ থেকেই নর্মদা ও শোন নদীর উৎপত্তি হয়েছে।

7. নীচের কোনটি একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ?
[ক] ব্রহ্মপুত্র উপত্যকা
[খ] চম্বল উপত্যকা
[গ] দামোদর উপত্যকা
[ঘ] শোন উপত্যকা
উত্তর:: [গ] দামোদর উপত্যকা
💡 জেনে রাখুন:- দামোদর নদ ছোটনাগপুর মালভূমির ওপর দিয়ে একটি গ্রস্ত উপত্যকার (Rift Valley) মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নর্মদা ও তাপ্তি নদীও গ্রস্ত উপত্যকায় প্রবাহিত হয়।

8. ধনেখালি কি জন্য বিখ্যাত?
[ক] কাগজ শিল্পের জন্য
[খ] চর্মশিল্পের জন্য
[গ] পাট শিল্পের জন্য
[ঘ] তাঁত শিল্পের জন্য
উত্তর:: [ঘ] তাঁত শিল্পের জন্য
💡 জেনে রাখুন:- পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনেখালি তাঁত শিল্পের জন্য এবং বিশেষত 'ধনেখালি শাড়ি'-র জন্য বিখ্যাত।

9. যৌন ক্রোমোজোম ব্যতীত সকল ক্রোমোজোমকে কি বলা হয়?
[ক] নিউক্লিয়াস
[খ] জেনোম
[গ] অটোজোম
[ঘ] অলোজোম
উত্তর:: [গ] অটোজোম
💡 জেনে রাখুন:- মানুষের দেহকোষে মোট ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। এর মধ্যে ২২ জোড়া অটোজোম এবং ১ জোড়া সেক্স ক্রোমোজোম।

10. পশ্চিমবঙ্গের নদীয়া ও মুর্শিদাবাদ জেলা সংলগ্ন অঞ্চলকে কি বলা হয়?
[ক] রূপান্তরিত বদ্বীপ
[খ] মৃত বদ্বীপ
[গ] পরিণত বদ্বীপ
[ঘ] সক্রিয় বদ্বীপ
উত্তর:: [খ] মৃত বদ্বীপ
💡 জেনে রাখুন:- নদীয়া ও মুর্শিদাবাদ জেলার বদ্বীপ অঞ্চলটি গঠন কাজ শেষ হয়ে ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে একে মৃত বদ্বীপ বা বাগড়ী অঞ্চল বলা হয়।

11. স্থানীয়ভাবে 'কোতাল' নামে পরিচিত অরণ্য কোন জেলায় আছে?
[ক] মালদা
[খ] পুরুলিয়া
[গ] মুর্শিদাবাদ
[ঘ] বাঁকুড়া
উত্তর:: [ক] মালদা
💡 জেনে রাখুন:- মালদা জেলার বারিন্দ অঞ্চলে অবস্থিত কাঁটাঝোপ যুক্ত অরণ্য স্থানীয়ভাবে 'কোতাল' বা 'কটাল' নামে পরিচিত।

12. কেরালার উপকূলভূমিকে কি বলা হয়?
[ক] করমন্ডল উপকূল
[খ] উত্তর সরকার উপকূল
[গ] মালাবার উপকূল
[ঘ] কোঙ্কন উপকূল
উত্তর:: [গ] মালাবার উপকূল
💡 জেনে রাখুন:- কেরালার উপকূলকে মালাবার উপকূল বলা হয়। এখানকার উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় 'কয়াল' বলা হয়।

13. সবরমতি নদীর তীরে যে বিখ্যাত শহরটি অবস্থিত তার নাম কি?
[ক] এলাহাবাদ
[খ] পোরবন্দর
[গ] সুরাট
[ঘ] গান্ধীনগর
উত্তর:: [ঘ] গান্ধীনগর
💡 জেনে রাখুন:- গুজরাটের রাজধানী গান্ধীনগর এবং প্রধান শহর আহমেদাবাদ—উভয়ই সবরমতি নদীর তীরে অবস্থিত।

14. অ্যাসকারিস বা গোলকৃমি পাওয়া যায় কোথায়?
[ক] মানুষের ক্ষুদ্রান্তে
[খ] মানুষের বৃহদন্ত্রে
[গ] মানুষের পাকস্থলিতে
[ঘ] কোনোটিই নয়
উত্তর:: [ক] মানুষের ক্ষুদ্রান্তে
💡 জেনে রাখুন:- অ্যাসকারিস (Ascaris lumbricoides) মানুষের ক্ষুদ্রান্ত্রে পরজীবী হিসেবে বাস করে এবং অ্যাসকারিওসিস রোগ সৃষ্টি করে।

15. হাইগ্রোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়?
[ক] বাতাসের আপেক্ষিক আদ্রতা
[খ] কঠিন পদার্থের আয়তন
[গ] কঠিন পদার্থের ঘনত্ব
[ঘ] কঠিন পদার্থের নির্দিষ্ট তাপ
উত্তর:: [ক] বাতাসের আপেক্ষিক আদ্রতা
💡 জেনে রাখুন:- বায়ুর আর্দ্রতা মাপার জন্য হাইগ্রোমিটার এবং তরলের আপেক্ষিক গুরুত্ব মাপার জন্য হাইড্রোমিটার ব্যবহার করা হয়।

16. সাতপুরা রেঞ্জ কোন দুটি নদীর মাঝে অবস্থিত?
[ক] তাপ্তি ও মাহি
[খ] মাহি ও লুনি
[গ] নর্মদা ও তাপ্তি
[ঘ] নর্মদা ও লুনি
উত্তর:: [গ] নর্মদা ও তাপ্তি
💡 জেনে রাখুন:- সাতপুরা একটি স্তূপ পর্বত। এটি উত্তরে নর্মদা এবং দক্ষিণে তাপ্তি—এই দুটি গ্রস্ত উপত্যকার মাঝখানে অবস্থিত।

17. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয় কবে?
[ক] ৮ সেপ্টেম্বর
[খ] ১১ সেপ্টেম্বর
[গ] ১৪ সেপ্টেম্বর
[ঘ] ১৫ সেপ্টেম্বর
উত্তর:: [ক] ৮ সেপ্টেম্বর
💡 জেনে রাখুন:- ১৯৬৭ সাল থেকে প্রতি বছর ৮ই সেপ্টেম্বর ইউনেস্কো (UNESCO) দ্বারা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়ে আসছে।

18. অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল?
[ক] টিপু সুলতান ও ইংরেজ
[খ] রনজিৎ সিং ও ইংরেজ
[গ] হায়দার আলি ও ইংরেজ
[ঘ] নানাফড়নবীশ ও ইংরেজ
উত্তর:: [খ] রনজিৎ সিং ও ইংরেজ
💡 জেনে রাখুন:- ১৮০৯ সালে শিখ সম্রাট মহারাজা রঞ্জিত সিং এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির (লর্ড মিন্টোর দূত চার্লস মেটকাফ) মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়।

19. বিহারের কোন রাজপুত নায়ক সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন?
[ক] শাহ আলম
[খ] তাঁতিয়া টুপি
[গ] শওকৎ আলি
[ঘ] কুনওয়ার সিং
উত্তর:: [ঘ] কুনওয়ার সিং
💡 জেনে রাখুন:- বিহারের জগদীশপুরের জমিদার ৮০ বছর বয়সী কুনওয়ার সিং ১৮৫৭ সালের মহাবিদ্রোহে বীরত্বের সাথে নেতৃত্ব দিয়েছিলেন।

20. পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়?
[ক] ময়ূরেশ্বরে
[খ] বক্সাদুয়ারে
[গ] দার্জিলিং
[ঘ] মুকুটমনিপুরে
উত্তর:: [ক] ময়ূরেশ্বরে
💡 জেনে রাখুন:- বীরভূম জেলার ময়ূরেশ্বরে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বক্সাদুয়ারে।

21. নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন?
[ক] ধননন্দ
[খ] শ্রীনন্দ
[গ] মহাপদ্মনন্দ
[ঘ] দেবনন্দ
উত্তর:: [গ] মহাপদ্মনন্দ
💡 জেনে রাখুন:- মহাপদ্মনন্দ ছিলেন নন্দ বংশের প্রতিষ্ঠাতা এবং সর্বশ্রেষ্ঠ রাজা। ধননন্দ ছিলেন এই বংশের শেষ রাজা।

22. বিন্দুসারকে 'অমিত্রাঘাত' উপাধি কারা দেন?
[ক] ইহুদীরা
[খ] চীনা
[গ] আরবরা
[ঘ] গ্রীকরা
উত্তর:: [ঘ] গ্রীকরা
💡 জেনে রাখুন:- মৌর্য সম্রাট বিন্দুসারকে গ্রিকরা 'অমিত্রঘাত' (শত্রু হন্তারক) উপাধি দিয়েছিল। গ্রিক সাহিত্যে তাঁকে 'অ্যামিট্রোচেটস' বলা হয়েছে।

23. রাজ্যের রাজ্যপাল কার নিকট দায়িত্বশীল থাকেন?
[ক] উপরাষ্ট্রপতি
[খ] রাষ্ট্রপতি
[গ] সংশ্লীষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী
[ঘ] প্রধানমন্ত্রী
উত্তর:: [খ] রাষ্ট্রপতি
💡 জেনে রাখুন:- সংবিধানের ১৫৬ অনুচ্ছেদ অনুযায়ী, রাজ্যপালকে রাষ্ট্রপতি নিয়োগ করেন এবং তিনি রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর পদে বহাল থাকেন।

24. পৃথিবীর অষ্টম আশ্চর্য কাকে বলে?
[ক] বোরোবুদুরের স্তুপ
[খ] আদিনা মসজিদ
[গ] তাজমহল
[ঘ] পিরামিড
উত্তর:: [ক] বোরোবুদুরের স্তুপ
💡 জেনে রাখুন:- ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত বোরোবুদুর স্তূপ হলো বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির। একে অনেক সময় পৃথিবীর অষ্টম আশ্চর্য বলা হয়।

25. বন্দেমাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন?
[ক] যতীন্দ্রনাথ দাস
[খ] বারীন ঘোষ
[গ] অরবিন্দ ঘোষ
[ঘ] রাসবিহারী বোস
উত্তর:: [গ] অরবিন্দ ঘোষ
💡 জেনে রাখুন:- ঋষি অরবিন্দ ঘোষ ১৯০৫ সালে ইংরেজি দৈনিক 'বন্দে মাতরম' পত্রিকা সম্পাদনা করতেন। বিপিন চন্দ্র পাল ছিলেন এর প্রতিষ্ঠাতা।

26. তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন?
[ক] ঈষা খাঁ
[খ] নাসুরুদ্দিন চিরাগ
[গ] দরগা বাওখানকা
[ঘ] জয়ানন্দ
উত্তর:: [ক] ঈষা খাঁ
💡 জেনে রাখুন:- ওস্তাদ ঈশা খাঁ বা ওস্তাদ আহমেদ লাহৌরিকে তাজমহলের প্রধান স্থপতি হিসেবে গণ্য করা হয়।

27. রাজ্যসভার কোনো সদস্য সর্বাধিক কত বছরের জন্য নির্বাচিত হন?
[ক] ৫ বছর
[খ] ৬ বছর
[গ] ৪ বছর
[ঘ] অনির্দিষ্টকালের জন্য
উত্তর:: [খ] ৬ বছর
💡 জেনে রাখুন:- রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, এটি কখনো ভেঙে দেওয়া যায় না। তবে এর সদস্যদের কার্যকাল ৬ বছর এবং প্রতি ২ বছর অন্তর এক-তৃতীয়াংশ সদস্য অবসর নেন।

28. ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?
[ক] পরোক্ষভাবে
[খ] প্রত্যক্ষভাবে
[গ] [ক] এবং [খ] উভয়ই
[ঘ] কোনোটিই নয়
উত্তর:: [ক] পরোক্ষভাবে
💡 জেনে রাখুন:- ভারতের উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের (লোকসভা ও রাজ্যসভা) সদস্যদের নিয়ে গঠিত নির্বাচক মণ্ডলী দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন।

29. চর্যাপদগুলি কারা রচনা করেন?
[ক] সুফী সাধকরা
[খ] শৈব সাধকরা
[গ] জৈন সাধুরা
[ঘ] বৌদ্ধ সন্ন্যাসীরা
উত্তর:: [ঘ] বৌদ্ধ সন্ন্যাসীরা
💡 জেনে রাখুন:- চর্যাপদ হলো বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন, যা পাল যুগে বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচাযরা রচনা করেছিলেন।

30. কবে বিবেকানন্দ শিকাগো শহরে বক্তৃতা দেন?
[ক] 1890
[খ] 1893
[গ] 1892
[ঘ] 1894
উত্তর:: [খ] 1893
💡 জেনে রাখুন:- ১৮৯৩ সালে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্মমহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ তাঁর ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Dipankar Saha Published on: February 21, 2026
Exams Career Buy Notes Scholar Updates